প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১৮টি বিভাগে ৩৯টি পদে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এবং এর অধীনস্থ আন্তঃবাহিনী মেডিকেল ইউনিটগুলোতে কার্যকর হবে। আবেদনকারীরা ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিচে বিভিন্ন পদের বিবরণ ও যোগ্যতা উল্লেখ করা হলো:
1.রিসার্চ অ্যাসিস্ট্যান্ট
গ্রেড: ১৪
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় রসায়নসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
2. কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট কাম করণিক)
গ্রেড: ১৬
পদ সংখ্যা: ৩টি
যোগ্যতা:স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট। বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি।
বেতন:৯,৩০০-২২,৪৯০ টাকা।
3. এফডব্লিউএ
গ্রেড: ১৬
পদ সংখ্যা: ৭টি
যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক সার্টিফিকেট। এফডব্লিউএ পদে ২ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
4. মিউজিয়াম কেয়ারটেকার
গ্রেড: ১৬
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা:উচ্চমাধ্যমিক সার্টিফিকেট। মৃতদেহ রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
5. স্টোরম্যান
গ্রেড: ১৬
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট। কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা।
বেতন:৯,৩০০-২২,৪৯০ টাকা।
6. বাটলার
গ্রেড: ১৮
পদ সংখ্যা:১টি
যোগ্যতা:মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্যাটারিং সার্টিফিকেট কোর্স।
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।
7. ল্যাব পরিচারক
গ্রেড: ১৯
পদ সংখ্যা: ২টি
যোগ্যতা:মাধ্যমিক সার্টিফিকেট।
বেতন:৮,৫০০-২০,৫৭০ টাকা।
8. অগ্নিনির্বাপক
গ্রেড:১৯
পদ সংখ্যা:১টি
যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট ও সুঠাম দেহ।
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা।
9. ল্যাব বিয়ারার
গ্রেড: ১৯
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট ও সুঠাম দেহ।
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা।
10. অফিস সহায়ক
গ্রেড: ২০
পদ সংখ্যা: ৭টি
যোগ্যতা:মাধ্যমিক সার্টিফিকেট।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
11. নিরাপত্তা প্রহরী
গ্রেড: ২০
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট ও সুঠাম দেহ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
12. শ্রমিক
গ্রেড: ২০
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র সার্টিফিকেট ও সুঠাম দেহ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
13. আয়া
গ্রেড: ২০
পদ সংখ্যা:৪টি
যোগ্যতা:অষ্টম শ্রেণি বা জুনিয়র সার্টিফিকেট, নারী ও সুঠাম দেহ।
বেতন:৮,২৫০-২০,০১০ টাকা।
14. বাবুর্চি
গ্রেড: ২০
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র সার্টিফিকেট ও ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
15. মালি
গ্রেড: ২০
পদ সংখ্যা: ২টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র সার্টিফিকেট ও সুঠাম দেহ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
16. সহকারী বাবুর্চি
গ্রেড: ২০
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র সার্টিফিকেট ও অভিজ্ঞতা অগ্রাধিকার।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
17. মেসওয়েটার
গ্রেড: ২০
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র সার্টিফিকেট ও সুঠাম দেহ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
18. পরিচ্ছন্নতাকর্মী
গ্রেড: ২০
পদ সংখ্যা: ৩টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র সার্টিফিকেট। হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
সুত্রঃ প্রথম আলো

