সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও-এ জনবল নিয়োগের লক্ষ্যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি তিনটি ভিন্ন পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের বিবরণ:
১. অফিস সহকারী কাম হিসাব সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি (ব্যবসায় শিক্ষা) বা সমমান পাস। এইচএসসি (ব্যবসায় শিক্ষা) বা সমমানের সঙ্গে ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ২৭ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
২. নিরাপত্তাকর্মী
পদসংখ্যা: ১
যোগ্যতা: জেএসসি/জেডিসি বা সমমান পাস।
বয়সসীমা: ২৭ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়স শিথিলযোগ্য)।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৩. আয়া
পদসংখ্যা: ১
যোগ্যতা: জেএসসি/জেডিসি বা সমমান পাস।
বয়সসীমা: ২৭ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়স শিথিলযোগ্য)।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
অন্যান্য সুযোগ-সুবিধা:
প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা ও বিশেষ ভাতা প্রদান করা হবে। চাকরি স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড (পিএফ), গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাও প্রযোজ্য হবে।
আবেদন প্রক্রিয়া :
প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন ফরম পাওয়া যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। আবেদনপত্র পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যানকপি আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার পর আবেদনপত্রের প্রিন্টকপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র, সংশ্লিষ্ট কাগজপত্রের সত্যায়িত অনুলিপি এবং দুই কপি রঙিন ছবি আগামী ৩ আগস্ট ২০২৫ এর মধ্যে সরাসরি অথবা ডাকযোগে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।
আবেদন ফি:
১ নম্বর পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা, এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা করে। পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে (অনলাইন চার্জ ব্যতীত)।
আবেদন করার শেষ তারিখ:
অনলাইনে আবেদন করা যাবে ২৭ জুলাই ২০২৫ পর্যন্ত।
©️ অবশ্যই নির্ধারিত ওয়েব সাইট থেকে তথ্য জেনে নিবেন। ধন্যবাদ

