Type Here to Get Search Results !

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিয়োগ শূন্য পদ ২৫২৪

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিয়োগ



ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিয়োগ


ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর রাজস্ব খাতের জনবল নিয়োগের জন্য জোনাল সেটেলমেন্ট এবং উপজেলা সেটেলমেন্ট অফিসের আওতায় একটি নতুন সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত মার্চ মাসে ১৪ ক্যাটাগরির জন্য ৩,০১৭ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরে এটি সংশোধন করে ২,৫২৪ পদের বিপরীতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে ৪৯৩টি পদের সংখ্যা কমানো হয়েছে। দ্বিতীয় দফায় এই সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় পূর্বে আবেদনকারী ব্যক্তিদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

খালি পদসমূহ:


1. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর  


   পদসংখ্যা: ৫  


   যোগ্যতা: স্নাতক অথবা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ এবং বাংলায় ৫০ শব্দের ন্যূনতম গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের ন্যূনতম গতি থাকতে হবে।  
   
বেতন স্কেল: ১১,০০০ - ২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

2. পদের নাম: সার্ভেয়ার  

   
পদসংখ্যা:  ৮৫  
   
যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।  
   

বেতন স্কেল: ১০,২০০ - ২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

3. পদের নাম: ট্রাভার্স সার্ভেয়ার  

   
পদসংখ্যা:  ৪  
   
যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।  
   
বেতন স্কেল: ৯,৭০০ - ২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

4. পদের নাম: কম্পিউটার  

   
পদসংখ্যা: ৮  
   
যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।  
   
বেতন স্কেল: ৯,৭০০ - ২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

5. পদের নাম:  ড্রাইভার  

   
পদসংখ্যা:  ১২  
   
যোগ্যতা:জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।  
   
বেতন স্কেল:  ৯,৭০০ - ২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

6. পদের নাম: নাজির কাম ক্যাশিয়ার  

   পদসংখ্যা: ১৭  
   
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস  
   
বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

7. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক  

   
পদসংখ্যা: ২১  
   
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস  
   
বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

8. পদের নাম: পেশকার  

   

পদসংখ্যা: ৩৭৮  

   
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস  
   
বেতন স্কেল:  ৯,৩০০ - ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

9. পদের নাম: রেকর্ডকিপার  

   
পদসংখ্যা: ২৯১  
   
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস  
   
বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

10.পদের নাম:

                  খারিজ সহকারী  
    
পদসংখ্যা: ৪৭৪  
    
যোগ্যতা:  এইচএসসি বা সমমান পাস  
    
বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

11. পদের নাম: যাঁচ মোহরার  

    
পদসংখ্যা: ৪২২  
    
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস  
    
বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

12. পদের নাম: কপিস্ট কাম বেঞ্চ সহকারী  

    
পদসংখ্যা:৪৮০  
    
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস  
    
বেতন স্কেল:  ৯,৩০০ - ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

13. পদের নাম: অফিস সহায়ক  

    পদসংখ্যা: ১৮২  
    
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস  
    
বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০ টাকা (গ্রেড ২০)

14. পদের নাম: চেইনম্যান  

    পদসংখ্যা: ১৪৫  
    
যোগ্যতা:এসএসসি বা সমমান পাস  
    
বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০ টাকা (গ্রেড ২০)

 শর্ত:

সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৩ জুলাই প্রকাশিত কোটাসংক্রান্ত বিধি অনুসরণ করা হবে।

 আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে।

 আবেদন ফি:

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১২ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ১৩ ও ১৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:

২৬ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।



সূত্রঃ প্রথম আলো 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area