বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা, রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণের সময়সীমা আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে। এখানে ২২ ক্যাটাগরির পদে ১২ থেকে ২০তম গ্রেডের জন্য মোট ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদবী ও যোগ্যতা:
1. পরিসংখ্যান সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: পরিসংখ্যান/গণিতসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–১২)
2. ক্যাটালগার
পদসংখ্যা: ১
যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
বয়স : সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
3. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পাস। সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি প্রয়োজন।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
4. ডরমিটরি সুপারভাইজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক অথবা সমমানের ডিগ্রি এবং তিন বছরের অভিজ্ঞতা।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
5. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৩
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
6. টাইপিস্ট/কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
7. টেলিফোন অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
8. গাড়িচালক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং তিন বছরের অভিজ্ঞতা সহ বৈধ মোটরযান চালানোর লাইসেন্স।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
9. গ্যারেজ মেকানিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট থেকে অটোমোবাইল ট্রেড কোর্স পাস। তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
10. ফটোকপি অপারেটর
পদসংখ্যা: ৫
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
11. ক্যাফেটারিয়া ওয়েটার
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া ও রান্নার কাজে তিন বছরের অভিজ্ঞতা।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
12. মালি
পদসংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
13. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
14. ক্রীড়া পিয়ন
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
15. বার্তাবাহক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
16. কক্ষ বেয়ারার
পদসংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
17. রুম বয়
পদসংখ্যা:১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
18. অফিস সহায়ক
পদসংখ্যা: ১৯
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
19. ক্লাসরুম অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
20. লাইব্রেরি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
21. ক্লাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
22. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা:৮
যোগ্যতা: অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা অথবা পেশাদার ঝাড়ুদার।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট ব্যবহার করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd অথবা diradmin@bpatc.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। ই-মেইলে সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন ফি:
অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে:
- ১ নম্বর পদের জন্য: ৩০০ টাকা + ৩৫ টাকা (টেলিটকের সার্ভিস চার্জ) = ৩৩৫ টাকা।
- ২ থেকে ৯ নম্বর পদের জন্য: ২০০ টাকা + ২৩ টাকা (টেলিটকের সার্ভিস চার্জ) = ২২৩ টাকা।
- ১০ থেকে ২২ নম্বর পদের জন্য: ১০০ টাকা + ১২ টাকা (টেলিটকের সার্ভিস চার্জ) = ১১২ টাকা।
আবেদন করার সময়সীমা:
২৬ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
সূত্রঃ প্রথম আলো

