যুক্তরাষ্ট্র বিদেশি শিক্ষার্থীদের মধ্যে অন্যতম জনপ্রিয় গন্তব্য, বিশেষ করে যারা বৃত্তির মাধ্যমে পড়াশোনা করতে আগ্রহী। বাংলাদেশসহ বহু দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য এ দেশে আসেন। পড়াশোনা শেষে গুগল, অ্যাপল, ফেসবুক, বোয়িং, এবং আমাজনের মতো প্রতিষ্ঠানে কাজের সুযোগ থাকায় এটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
প্রতি বছর বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ হাজার পূর্ণ বৃত্তির জন্য আবেদন করতে পারে, যা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামগুলোতে দেওয়া হয়। এ ছাড়াও বিনিময় প্রোগ্রামের আওতায় আরও শতাধিক বৃত্তি রয়েছে, যেখানে ভ্রমণ খরচ, আবাসন, খাবার, মাসিক ভাতা, ফিসা ফি এবং স্বাস্থ্য সুবিধাসহ অন্যান্য খরচ অন্তর্ভুক্ত। এই বৃত্তিগুলো পেতে মোটিভেশন লেটার, রেকমেন্ডেশন লেটার এবং গবেষণা প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য কয়েকটি বৃত্তি হলো:
1. ফুলব্রাইট স্কলারশিপ:
যুক্তরাষ্ট্রের সরকার প্রদত্ত এক বিশেষ বৃত্তি, যা স্নাতকোত্তর ও পিএইচডি পড়াশোনার জন্য প্রদান করা হয়। এতে যাতায়াত ভাতা, শিক্ষার ফি, মাসিক ভাতা, বই কেনার খরচ, ভিসা ফি এবং স্বাস্থ্য বীমা অন্তর্ভুক্ত।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
2. ফুলব্রাইট স্কলার প্রোগ্রাম:
এক বছরের প্রোগ্রাম, যেখানে যাতায়াত ভাতা, গবেষণার জন্য আর্থিক সহায়তা, মাসিক বৃত্তি এবং স্বাস্থ্য বীমা প্রদান করা হয়।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
3. হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ:
সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য এক বছরের প্রোগ্রাম, যা সম্পূর্ণ টিউশন ফি এবং অন্যান্য সুবিধা প্রদান করে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
4. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ:
নাইট হেনেসি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ১০০টি পূর্ণ বৃত্তি, যা স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে যাতায়াত ভাতা, টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ কভার করে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
5. ইয়েল ইউনিভার্সিটি স্কলারশিপ:
স্নাতক থেকে পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য বৃত্তি, যেখানে বিভিন্ন খরচ কভার করা হয়।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
6. বিল গেটস স্কলারশিপ:
প্রতি বছর ৩০০ বিদেশি শিক্ষার্থীকে প্রদান করা হয়, যা সকল শিক্ষা খরচ কভার করে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
7. ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন স্কলারশিপ:
শুধুমাত্র স্নাতকোত্তর পর্যায়ে প্রদান করা হয়।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
8. এএইউডব্লিউ ইন্টারন্যাশনাল ফেলোশিপ:
নারীদের জন্য বিশেষ বৃত্তি, যা স্নাতকোত্তর থেকে পোস্ট ডক্টরাল পর্যায়ে অনুদান প্রদান করে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
9. বোস্টন ইউনিভার্সিটি স্কলারশিপ:
ট্রাস্টি এবং প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ নামে দুই ধরনের বৃত্তি।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
10. হার্ভার্ড ইউনিভার্সিটি স্কলারশিপ:
এমবিএ প্রোগ্রামের জন্য ৭৫% টিউশন ফি সহ অন্যান্য সুবিধা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
11. গুগল স্কলারশিপ:
২০২২ সালে এক লাখ বিদেশি শিক্ষার্থীর জন্য বৃত্তি ঘোষণা করা হয়েছে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
12. জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি স্কলারশিপ:
স্নাতক থেকে পিএইচডি পর্যায়ে প্রদান করা হয়।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এ ছাড়া অন্যান্য এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় উল্লেখযোগ্য কিছু বৃত্তি হলো সুসি স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রাম, ইউপিজি লিডারশিপ প্রোগ্রাম, কমিউনিটি সল্যুশনস এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট প্রোগ্রাম।
এই প্রোগ্রাম ও বৃত্তির বিশদ তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।
সূত্র: প্রথম আলো

