নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান, সম্প্রতি দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১৫ জনকে এই পদের জন্য নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম:
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড
পদের বিবরণ:
1. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
∆পদের সংখ্যা:
৯টি (ইলেকট্রিক্যাল ৭টি, মেকানিক্যাল ২টি)
∆ বেতন: ৫২,০০০ টাকা
∆ যোগ্যতা:
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ডিগ্রি। জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৩.৫ অথবা জিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে।
∆ বয়সসীমা:
৪ সেপ্টেম্বর তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
2. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
∆পদের সংখ্যা:
৬ টি (ইলেকট্রিক্যাল ২ টি, মেকানিক্যাল ৪ টি)
∆ বেতন: ৪০,০০০ টাকা
∆ ইলেকট্রিক্যাল পদের জন্য যোগ্যতা:
ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিকস-এ ডিপ্লোমা। জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৩.৫ অথবা জিপিএ ৪-এর মধ্যে ৩।
∆ মেকানিক্যাল পদের জন্য যোগ্যতা:
মেকানিক্যাল/পাওয়ার/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা। জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৩.৫ অথবা জিপিএ ৪-এর মধ্যে ৩।
∆ বয়সসীমা :
৪ সেপ্টেম্বর তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
∆ চাকরির ধরন:
চুক্তিভিত্তিক
∆ কর্মস্থল:
ঢাকা
আবেদনের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীরা নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন পত্রের সঙ্গে ৩০০x৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০x৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি:
∆ পদের নম্বর ১-এর জন্য: ৬০০ টাকা
∆ পদের নম্বর ২-এর জন্য: ৫০০ টাকা
ফি জমা দিতে হবে অনলাইন পেমেন্টের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ:
২৫ সেপ্টেম্বর, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
সুত্রঃ প্রথম আলো

