কেয়ার বাংলাদেশ একটি বেসরকারি সংস্থা, যা তাদের কক্সবাজারের আঞ্চলিক অফিসে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি অফিসার পদে নিয়োগ দেবে, এবং আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম:
কমিউনিকেশনস ম্যানেজার
পদসংখ্যা:
১টি
যোগ্যতা:
প্রার্থীদের কমিউনিকেশন, সাংবাদিকতা, পাবলিক রিলেশন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪-৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মিডিয়া, কমিউনিকেশন, অ্যাডভোকেসি, সমাজবিজ্ঞান, রাজনীতি বা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজনীয়।
বেতন:
১,১১,৭৬৮ টাকা (আলোচনাযোগ্য)। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, এবং জীবন ও স্বাস্থ্য বীমার সুবিধা অন্তর্ভুক্ত।
আবেদনের প্রক্রিয়া:
অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের কেয়ার বাংলাদেশের ক্যারিয়ার ওয়েবসাইটে প্রবেশ করে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়:
২৯ সেপ্টেম্বর, ২০২৪।
সুত্রঃ প্রথম আলো

