Type Here to Get Search Results !

সরকারি বিদ্যুৎ কোম্পানি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে চাকরির সুযোগ


 


সরকারি বিদ্যুৎ কোম্পানি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যবস্থাপনা পরিচালক পদে। উক্ত পদে জনবল নিয়োগের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।


পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক (এমডি)


পদসংখ্যা: ১


আবেদনের যোগ্যতা: 

                     বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি অথবা ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্ট এর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৫-এর স্কেল অন্তত ৩.৫ অথবা ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ২৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, যেখানে সিনিয়র ম্যানেজমেন্ট পদে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিভিন্ন ক্ষেত্রে, যেমন কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স, করপোরেট গভর্ন্যান্স, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। কম্পিউটার চালানোর দক্ষতা সহ বাংলা ও ইংরেজি ভাষায় পরিচন্যতা অবশ্যই থাকতে হবে।


আবেদনের বয়স: 

২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সর্বোচ্চ ৬০ বছর।


চাকরির ধরন: 

পাঁচ বছরের চুক্তি ভিত্তিক। ৬২ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নওয়ায় যোগ্য।


বেতন: 

       মাসিক মৌলিক বেতন ১,৭৫,০০০ টাকা।


সুযোগ-সুবিধা:

              মৌলিক বেতনের ৫০ শতাংশ বাসা ভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনসুরেন্স, ছুটি ভাতা, গ্র্যাচুইটি, মেডিকেল সুযোগ, বার্ষিক বেতন বৃদ্ধি সহ সার্বক্ষণিক গাড়ি সুযোগ পাবেন।


আবেদন পত্র পাঠানোর ঠিকানা: 

               জেনারেল ম্যানেজার (পিঅ্যান্ডএ), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, পিজিসিবি ভবন, অ্যাভিনিউ-৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।


সুত্রঃ প্রথম আলো 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area