বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল), যা অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি আইটি ও এমআইএস বিভাগে জুনিয়র অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: জুনিয়র অফিসার (আইটি ও এমআইএস)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স ও টেকনোলজিতে অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার ও আইটি-সংক্রান্ত বিষয়ে ডিপ্লোমা সহ বিএসসি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। নেটওয়ার্ক ডিভাইস ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক টেকনোলজিস এবং সার্ভার ম্যানেজমেন্ট সম্পর্কে জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আইটি-সংক্রান্ত বিষয়ে সমস্যা সমাধানে দক্ষ হতে হবে এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে যোগাযোগ করতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন: মাসিক ৩৩,০০০ টাকা
সুবিধাসমূহ: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, বিমা, উৎসব বোনাস সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে "Apply Online" বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১
ডিসেম্বর ২০২৪।
সূত্রঃ প্রথম আলো

