বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ইয়াং লিডারস প্রোগ্রাম’-এর আওতায় নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: ইয়াং লিডারস প্রোগ্রাম (ওয়াইএলপি)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের অ্যানালিটিক্যাল দক্ষতা সহ সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। বাংলা এবং ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীলতা প্রয়োজন। সামাজিক কাজে দক্ষতা এবং আধুনিক প্রযুক্তির জ্ঞান, বিশেষ করে ব্যাংকিংয়ের ডিজিটাল রূপান্তরে অবদান রাখার সক্ষমতা থাকতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: মাসিক বেতন ৭০,০০০ টাকা। ডেভেলপমেন্ট প্রোগ্রাম শেষে প্রিন্সিপাল অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে "APPLY NOW" বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৭ ফেব্রুয়ারি ২০২৫।
সূত্রঃ প্রথম আলো

