Type Here to Get Search Results !

আন্তর্জাতিক সংস্থায় চাকরি: বেতন বছরে প্রায় ১৮ লাখ ৮৫ হাজার

 দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) এর চাকরির বিজ্ঞপ্তি


জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে একটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আন্তর্জাতিক সংস্থায় চাকরি: বেতন বছরে প্রায় ১৮ লাখ ৮৫ হাজার


 প্রতিষ্ঠানটি ঢাকায় 'রেইনস' প্রকল্পের জন্য প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর, রেইনস  


পদসংখ্যা: ১  


যোগ্যতা ও অভিজ্ঞতা:

আগ্রহী প্রার্থীদের অ্যাগ্রিকালচারাল সায়েন্স, ফুড টেকনোলজি, ফুড সায়েন্স, নিউট্রিশন, ইন্টারন্যাশনাল রিলেশনস, গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা উচ্চতর ডিগ্রি থাকতে হবে। কৃষি মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন, ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারাল মার্কেটিং, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল ও স্থানীয় সরকারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কৃষকদের স্বাস্থ্য ও নিউট্রিশন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। বাংলায় এবং ইংরেজিতে সাবলীল হতে হবে, যোগাযোগে দক্ষতা প্রয়োজন। প্রকল্প রিপোর্ট প্রস্তুতির জন্য অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, স্প্রেডশিট ও ডাটাবেজ প্যাকেজের কাজ জানতে হবে। মাঠে কাজ করার মানসিকতা থাকতে হবে।


চাকরির ধরন: চুক্তিভিত্তিক  

কর্মস্থল: ঢাকা, তবে হোম অফিসের সুযোগ আছে।


বেতন: বছরে ১৬,৫০,০৪৮ থেকে ১৮,৮৫,৫৪৮ টাকা (অভিজ্ঞতার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে)।


সুযোগ-সুবিধা:

এই পদে ৩৭ দিন ছুটির সুযোগ (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), মাতৃত্বকালীন ছুটি, ২০ দিন পিতৃত্বকালীন ছুটি, উৎসব বোনাস, পেনশন স্কিম, স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা, যোগাযোগ ভাতা, প্রশিক্ষণ এবং বছরে বেতন বৃদ্ধির সুযোগ থাকবে।


আবেদন প্রক্রিয়া:  

আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে "APPLY NOW" বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।


আবেদনের শেষ তারিখ: ৩ ফেব্রুয়ারি ২০২৫।


সূত্রঃ প্রথম আলো 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area