শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে রাজস্ব খাতে একাধিক পদে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১০টি ক্যাটাগরিতে ১১ থেকে ১৬তম গ্রেডে মোট ১৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগের বিস্তারিত
১. পদ: স্টোর অফিসার
পদ সংখ্যা: ১
যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। এমএস অফিসে দক্ষতা আবশ্যক।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
২. পদ: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ২৫
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এমএস অফিসে দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৩. পদ: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ২৭
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৪. পদ: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দ এবং টাইপিংয়ে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৫. পদ: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ৯
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৬. পদ: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ, ইংরেজিতে ৭০ শব্দ এবং টাইপিংয়ে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৭. পদ: হিসাব সহকারী/ হিসাব সহকারী কাম ক্যাশিয়ার/ অফিস সহকারী কাম ক্যাশিয়ার
পদ সংখ্যা: ৩৯
যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি বা সমমান। এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৮. পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ৭৬
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান। টাইপিংয়ে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৯. পদ: স্টোরকিপার
পদ সংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান। এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১০. পদ: ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা: ২
যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) ও ন্যূনতম ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা এক বছরের ট্রেড সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি-সার্টিফিকেট থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা
২০২৫ সালের ১ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
আগে প্রকাশিত বিজ্ঞপ্তির (স্মারক নং-৩৭.০৭.০০০০.০০৮.১১.১৫৮.২৩-৩৯৯, তারিখ: ২৭ মার্চ ২০২৪) আওতায় যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না।
আবেদন ফি
১ ও ২ নম্বর পদ: ১৫০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১৮ টাকা = মোট ১৬৮ টাকা
৩-১০ নম্বর পদ: ১০০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা = মোট ১১২ টাকা
অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): ৫০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা = মোট ৫৬ টাকা
ফি টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন করার শেষ তারিখ
২০ মার্চ ২০২৫ থেকে ১৯ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
সূত্রঃ প্রথম আলো

