Type Here to Get Search Results !

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ১৮৭টি পদে নিয়োগ, অনলাইনে আবেদন করুন

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EED) তাদের রাজস্ব খাতে জনবল নিয়োগের জন্য সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০টি ভিন্ন পদে মোট ১৮৭ জন নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে।

Job news


পদের তালিকা, যোগ্যতা ও বেতন

১. স্টোর অফিসার


পদসংখ্যা: ১


যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক (কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ), কম্পিউটার দক্ষতা আবশ্যক


বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড ১১)


২. হিসাবরক্ষক


পদসংখ্যা: ২৫


যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক (কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ), কম্পিউটার দক্ষতা


বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড ১১)


৩. কম্পিউটার অপারেটর


পদসংখ্যা: ২৭


যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক, টাইপিং গতি বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ/মিনিট


বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)


৪. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর


পদসংখ্যা: ৪


যোগ্যতা: স্নাতক, সাঁটলিপিতে বাংলা ৫০ ও ইংরেজি ৮০ শব্দ/মিনিট, টাইপিং গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ/মিনিট


বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)


৫. উচ্চমান সহকারী


পদসংখ্যা: ৯


যোগ্যতা: স্নাতক, কম্পিউটার দক্ষতা, টাইপিং গতি বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ/মিনিট


বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)


৬. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর


পদসংখ্যা: ৩


যোগ্যতা: স্নাতক, সাঁটলিপিতে বাংলা ৪৫ ও ইংরেজি ৭০ শব্দ/মিনিট, টাইপিং গতি ২৫ ও ৩০ শব্দ/মিনিট


বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)


৭. হিসাব সহকারী/ক্যাশিয়ার


পদসংখ্যা: ৩৯


যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় এইচএসসি বা সমমান, এমএস অফিসে দক্ষতা


বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)


৮. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক


পদসংখ্যা: ৭৬


যোগ্যতা: এইচএসসি পাস (কমপক্ষে দ্বিতীয় বিভাগ), টাইপিং গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ/মিনিট


বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)


৯. স্টোরকিপার


পদসংখ্যা: ১


যোগ্যতা: এইচএসসি পাস, এমএস অফিসে কাজের দক্ষতা


বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)


১০. ইলেকট্রিশিয়ান


পদসংখ্যা: ২


যোগ্যতা: ভোকেশনাল এইচএসসি ও ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা বা এক বছরের ট্রেড কোর্স পাস, B-সার্টিফিকেট বাধ্যতামূলক


বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)


বয়সসীমা

১ মার্চ ২০২৫ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।


আবেদন প্রক্রিয়া

আগ্রহীরা অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করবেন। বিস্তারিত তথ্য ও আবেদনপত্রের লিংক পাওয়া যাবে বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েবসাইটে।


আগে যারা বিজ্ঞপ্তি নং ৩৭.০৭.০০০০.০০৮.১১.১৫৮.২৩-৩৯৯, তারিখ: ২৭ মার্চ ২০২৪ অনুযায়ী আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।



সুত্রঃ প্রথম আলো 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area